সুকান্ত ভট্টাচার্য

সুকান্ত ভট্টাচার্য (১৫ই আগস্ট, ১৯২৬ - ১৩ই মে, ১৯৪৭) বাংলা সাহিত্যের মার্কসবাদী ভাবধারায় বিশ্বাসী এবং প্রগতিশীল চেতনার অধিকারী তরুণ কবি।

পিতা-নিবারন ভট্টাচার্য, মা-সুনীতি দেবী। ১৯২৬ সালের ১৫ আগস্ট মাতামহের ৪৩, মহিম হালদার স্ট্রীটের বাড়ীতে তার জন্ম।। তাঁর পৈতৃক নিবাস ছিল ফরিদপুর জেলার (বর্তমান গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া থানার উনশিয়া গ্রামে)। ১৯৪৫ সালে প্রবেশিকা পরীক্ষায় অংশগ্রহণ করে অকৃতকার্য হন। এ সময় ছাত্র আন্দোলন ও বামপন্থী রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত হওয়ায় তাঁর আনুষ্ঠানিক শিক্ষার সমাপ্তি ঘটে।

সুকান্তের বাল্যবন্ধু ছিলেন কবি অরুনাচল বসু। সুকান্ত সমগ্রতে লেখা সুকান্তের চিঠিগুলির বেশিরভাগই অরুনাচল বসুকে লেখা। অরুনাচল বসুর মাতা কবি সরলা বসু সুকান্তকে পুত্রস্নেহে দেখতেন। সুকান্তের ছেলেবেলায় মাতৃহারা হলেও সরলা বসু তাকে সেই অভাব কিছুটা পুরন করে দিতেন।

কবির জীবনের বেশিরভাগ সময় কেটেছিল কলকাতার বেলেঘাটার ৩৪ হরমোহন ঘোষ লেনের বাড়ীতে। সেই বাড়িটি এখনো অক্ষত আছে। পাশের বাড়ীটিতে এখনো বসবাস করেন সুকান্তের একমাত্র জীবিত ভাই বিভাস ভট্টাচার্য। পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য সুকান্তের নিজের ভাতুষ্পুত্র।

দ্বিতীয় বিশ্বযুদ্ধ, তেতাল্লিশের মম্বন্তর, ফ্যাসিবাদী আগ্রাসন, সাম্প্রদায়িক দাঙ্গা প্রভৃতির বিরুদ্ধে তিনি কলম ধরেন। ১৯৪৪ সালে তিনি ভারতের কমিউনিস্ট পার্টির সদস্যপদ লাভ করেন। সেই বছর আকাল নামক একটি সংকলনগ্রন্থ তাঁর সম্পাদনায় প্রকাশিত হয়।

সুকান্ত কমিউনিস্ট পার্টির পত্রিকা দৈনিক স্বাধীনতার (১৯৪৫) ‘কিশোর সভা’ বিভাগ সম্পাদনা করতেন। মার্কসবাদী চেতনায় আস্থাশীল কবি হিসেবে সুকান্ত কবিতা লিখে বাংলা সাহিত্যে স্বতন্ত্র স্থান করে নেন। তাঁর রচনাবলির মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য হলো: ছাড়পত্র (১৯৪৭), পূর্বাভাস (১৯৫০), মিঠেকড়া (১৯৫১), অভিযান (১৯৫৩), ঘুম নেই (১৯৫৪), হরতাল (১৯৬২), গীতিগুচ্ছ (১৯৬৫) প্রভৃতি। পরবর্তীকালে উভয় বাংলা থেকে সুকান্ত সমগ্র নামে তাঁর রচনাবলি প্রকাশিত হয়। সুকান্ত ফ্যাসিবাদবিরোধী লেখক ও শিল্পিসঙ্ঘের পক্ষে আকাল (১৯৪৪) নামে একটি কাব্যগ্রন্থ সম্পাদনা করেন।

পার্টি ও সংগঠনের কাজে অত্যধিক পরিশ্রমের ফলে দুরারোগ্য ক্ষয়রোগে আক্রান্ত হয়ে তিনি ১৯৪৭ সালের ১৩ মে কলকাতায় মৃত্যুবরণ করেন।

কাব্যগ্রন্থ তালিকাঃ
ছাড়পত্র (১৩৫৪ ব.)
ঘুম নেই (১৩৫৭ ব.)
পূর্বাভাস (১৩৫৭ ব.)
অভিযান
মিঠে-কড়া (১৯৫১)
হরতাল


আজ পর্যন্ত এই ওয়েবসাইটে সুকান্ত ভট্টাচার্য এর ৭৩টি কবিতা প্রকাশিত হয়েছে।

কবিতা কাব্যগ্রন্থ পঠিত মন্তব্য
আজব লড়াই পূর্বাভাস ১২৬৭৫ বার ০ টি
আগ্নেয়গিরি পূর্বাভাস ৭২৯৫ বার ০ টি
আগামী পূর্বাভাস ৯৮৪৯ বার ০ টি
অসহ্য দিন পূর্বাভাস ৮৩৪৪ বার ০ টি
১৯৪১ সাল ঘুম নেই ৪৮৩৩ বার ১ টি
অবৈধ ঘুম নেই ৭৭১৭ বার ১ টি
মীমাংসা ঘুম নেই ৫০৮৯ বার ০ টি
পরিশিষ্ট ঘুম নেই ৪৪৪৬ বার ০ টি
পঁচিশে বৈশাখের উদ্দেশে ঘুম নেই ১১৫৫৫ বার ১ টি
মহাত্মাজীর প্রতি ঘুম নেই ৫৬১৫ বার ০ টি
অলক্ষ্যে ঘুম নেই ৪৫১৮ বার ০ টি
কবে ঘুম নেই ৪৮৭২ বার ০ টি
নিভৃত ঘুম নেই ৪৮৪৩ বার ০ টি
বৈশম্পায়ন ঘুম নেই ৩৮০১ বার ০ টি
নিভৃত ঘুম নেই ৪৫৮১ বার ০ টি
চিরদিনের ঘুম নেই ১৫৪০৩ বার ০ টি
দিকপ্রান্তে ঘুম নেই ৪০৪৯ বার ০ টি
মনিপুর ঘুম নেই ৭৬৭৫ বার ০ টি
অদ্বৈধ ঘুম নেই ৪৩৪০ বার ০ টি
সূচনা ঘুম নেই ৪৫০১ বার ০ টি
ছুরি ঘুম নেই ৪৬৫৭ বার ১ টি
প্রিয়তমাসু ঘুম নেই ১২৬৩৭ বার ০ টি
মুক্ত বীরদের প্রতি ঘুম নেই ১২৮৯২ বার ০ টি
দিনবদলের পালা ঘুম নেই ৯৭৩৫ বার ০ টি
একুশে নভেম্বরঃ ১৯৪৬ ঘুম নেই ৬৪৮৮ বার ০ টি
আমরা এসেছি ঘুম নেই ৫৬১৮ বার ০ টি
কবিতার খসড়া ঘুম নেই ৪৪১১ বার ০ টি
জনতার মুখে ফোটে বিদ্যুৎবাণী ঘুম নেই ৭৬২৯ বার ০ টি
অভিবাদন ঘুম নেই ৯০৫৬ বার ০ টি
অনন্যোপায় ঘুম নেই ৩৮৭৬ বার ০ টি
ছাড়পত্র ঘুম নেই ৬৬৯০ বার ০ টি
পরিখা ঘুম নেই ৪০০৭ বার ০ টি
১লা মে-র কবিতা '৪৬ ঘুম নেই ৭১৯৭ বার ০ টি
সব্যসাচী ঘুম নেই ৪৪৩১ বার ০ টি
বিদ্রোহের গান ঘুম নেই ২৩৩৮১ বার ০ টি
বিক্ষোভ ঘুম নেই ৮১৩৭ বার ০ টি
হে মহাজীবন ছাড়পত্র ৪২৮৯৭ বার ১ টি
আঠারো বছর বয়স ছাড়পত্র ১৫৮৬৫১ বার ০ টি
এই নবান্নে ছাড়পত্র ৬৮৯০ বার ০ টি
কৃষকের গান ছাড়পত্র ৯১১৬ বার ০ টি
ফসলের ডাকঃ ১৩৫১ ছাড়পত্র ৫৭৬৪ বার ০ টি
কনভয় ছাড়পত্র ৬৪২৪ বার ১ টি
মৃত্যুজয়ী গান ছাড়পত্র ৫০৭৬ বার ০ টি
রানার ছাড়পত্র ৯০০২ বার ১ টি
বোধন ছাড়পত্র ১০৬০৪ বার ০ টি
ডাক ছাড়পত্র ৭৪৬৬ বার ০ টি
মজুরদের ঝড় (ল্যাংস্টন হিউজ) ছাড়পত্র ৩৪২৯ বার ০ টি
শত্রু এক ছাড়পত্র ৮৬১৯ বার ০ টি
ঐতিহাসিক ছাড়পত্র ৪৪৪৮ বার ০ টি
সেপ্টেম্বর '৪৬ ছাড়পত্র ২৪৪১ বার ০ টি
মধ্যবিত্ত '৪২ ছাড়পত্র ৩৩৫৮ বার ০ টি
চট্টগ্রামঃ ১৯৪৩ ছাড়পত্র ৬৫৫৭ বার ১ টি
চিল ছাড়পত্র ৮৩৮১ বার ০ টি
বিবৃতি ছাড়পত্র ৭৯২৪ বার ০ টি
দেশলাই কাঠি ছাড়পত্র ২২৩৭৯ বার ১ টি
সিগারেট ছাড়পত্র ১৮০৩৪ বার ০ টি
কাশ্মীর ছাড়পত্র ৭৯৮০ বার ০ টি
অনুভবন ছাড়পত্র ১০৮৬১ বার ০ টি
লেনিন ছাড়পত্র ৮১৪৮ বার ০ টি
ঠিকানা ছাড়পত্র ৮৩৬৮ বার ০ টি
দুরাশার মৃত্যু ছাড়পত্র ৪৮৭৬ বার ০ টি
আগ্নেয়গিরি ছাড়পত্র ৭২৩৭ বার ০ টি
কলম ছাড়পত্র ৫৫৬৭ বার ০ টি
একটি মোরগের কাহিনী ছাড়পত্র ১১৭১৪ বার ৩ টি
প্রার্থী ছাড়পত্র ১২৫৪০ বার ০ টি
ইউরোপের উদ্দেশে ছাড়পত্র ৪৫৪৬ বার ১ টি
খবর ছাড়পত্র ৪৭৫৭ বার ০ টি
চারাগাছ ছাড়পত্র ৫৬৬১ বার ০ টি
রবীন্দ্রনাথের প্রতি ছাড়পত্র ১০০৮১ বার ১ টি
আগামী ছাড়পত্র ৫৪১৯ বার ০ টি
ছাড়পত্র ছাড়পত্র ৭৬৩০৪ বার ২ টি
প্রস্তুত ছাড়পত্র ৬৩৮৩ বার ০ টি
সিঁড়ি ছাড়পত্র ৯৮৯৬ বার ৩ টি

slot gacor 2026 slot gacor situs slot gacor 2026